শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় ৬ জন ৫ দিনের রিমান্ডে

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুলাই, ২০২৪ ০৯:৪৩ অপরাহ্ন

    মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় ৬ জন ৫ দিনের রিমান্ডে

    রাজধানীর মিরপুরের কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    রিমান্ডে নেয়া অন্য আসামিরা হলেন সানাউল হক নিরু, আলমগীর, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওরফে নাইম, আব্দুল আজিজ সুলতান ও মাইন।

    আজ শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক মো.আসাদুজ্জামান মুন্সী তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
    আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। আসামিরা মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে। এতে  স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ১০০ কোটি টাকা।  

    অপর দিকে সাঈদ খানের পক্ষে তার আইনজীবী দেলোয়ার জাহান রুমী রিমান্ড বাতিল করে জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত আসামি সাঈদের জামিন আবেদন নামঞ্জুর করে তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ৫ থেকে ৬ হাজার  লোক হামলা করে। তারা লাঠি, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ/বহির্গমন গেট ভেঙে অনধিকার প্রবেশ করে মেট্রোরেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৬ জুলাই, ২০২৪ ০৯:৪৩ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৬ জুলাই, ২০২৪ ০৯:৪৩ অপরাহ্ন