শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লারাকে ছাড়িয়ে ১২ হাজার রানের ক্লাবে রুট

    খেলাধুলা ডেস্ক

    ২৮ জুলাই, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন

    লারাকে ছাড়িয়ে ১২ হাজার রানের ক্লাবে রুট

    টেস্টে রানে  ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারাকে টপকে গেছেন ইংল্যান্ডের জো রুট। ১৩১ টেস্টে ১১, ৯৫৩ রান করেছেন লারা। ক্যারিবীয়ান বাঁ-হাতি ব্যাটার লারার রানকে টপকে বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টে ১২ হাজার রান  ক্লাবে নাম লিখিয়েছেন রুট। এজন্য রুট খেলেছেন ১৪৩টি টেস্ট।

    বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন (শনিবার) লারাকে টপকে সর্বোচ্চ রান তালিকায় সপ্তমস্থানে উঠেন রুট। টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৮২ রানে অলআউট হয়। জবাবে দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭টি চারে ১২৪ বলে ৮৭ রান করে আউট হন রুট। এই ইনিংসের সুবাদে ১৪৩ টেস্টে রুটের  রান এখন  ১২ হাজার ২৭।

    রুটের আগে টেস্টে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০ টেস্টে ১৫,৯২১ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান), দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস (১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান), ভারতের রাহুল দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান), ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক (১৬১ টেস্টে ১২,৪৭২ রান), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (১৩৪ টেস্টে ১২,৪০০ রান)।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৮ জুলাই, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৮ জুলাই, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন