শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলংকা

    খেলাধুলা ডেস্ক

    ২৯ জুলাই, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন

    ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলংকা

    শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপের শিরোপা জিতলো শ্রীলংকা। টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে রোববার শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা। দুই ফরম্যাট মিলিয়ে রেকর্ড সাতবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। একবার এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশ। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ।

    ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। ওপেনার স্মৃতি মান্দানার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। ১০টি চারে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।
    এছাড়া রিচা ঘোষ ৩০ ও জেমিমাহ রড্রিগুয়েজ ২৯ রান করেন। শ্রীলংকার কাবিশা দিলহারি ২ উইকেট নেন।
    জয়ের জন্য ১৬৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লংকানদের লড়াইয়ে রাখেন ওপেনার ও অধিনায়ক চামিরা আতাপাত্তু এবং তিন নম্বরে নামা হার্সিতা সামারাবিক্রমা। ৯টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬১ রানে আউট হন আতাপাত্তু।

    দলের জয় থেকে ৭২ রান দূরে থাকতে আতাপাত্তু আউট হওয়ার পর   ভারতীয় বোলারদের উপর চড়াও হন সেট ব্যাটার সামারাবিক্রমা ও দিলহারি। ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ৮ বল বাকী রেখে শ্রীলংকার জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা ও দিলহারি।

    ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৬৯ রান করেন সামারাবিক্রমা। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ৩০ রান করেন দিলহারি।
    টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ নারী দল। ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হেরেছিলো টাইগ্রেসরা।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

    মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

    ২৯ জুলাই, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন

    বার্সা শিবিরে যে দুঃসংবাদ

    বার্সা শিবিরে যে দুঃসংবাদ

    ২৯ জুলাই, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন

    কে এই নতুন মেসি-ইয়ামাল?

    কে এই নতুন মেসি-ইয়ামাল?

    ২৯ জুলাই, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন

    ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

    ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

    ২৯ জুলাই, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন