শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আরও ৩০ জনের মৃত্যু, শনাক্তের হার কমে ২২.৯৫ শতাংশ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    আরও ৩০ জনের মৃত্যু, শনাক্তের হার কমে ২২.৯৫ শতাংশ
    করোনা

    দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছেন। এ সময় শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে ১০ হাজারের নিচে। শনাক্তের হার এসেছে ২৫ শতাংশের নিচে। তবে একইসঙ্গে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও।


    শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত  শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। আর শনাক্ত হওয়া এই রোগীর সংখ্যা গত ২২ জানুয়ারির পর সর্বনিম্ন। ওই দিন ৯ হাজার ৬১৪ জনের শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদপ্তর। ২৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৯০৬ জনে দাঁড়ায়। এরপর ২৬ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যাও অনেক কমে এসেছে।


    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ৭২৬টি আর পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৪৪৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৬ লাখ ৫২ হাজার ৫১৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৬৮ হাজার ৪৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ লাখ ৮৪ হাজার ৪৭০টি।


    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শনাক্ত হওয়া ৯ হাজার ৫২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন আর মারা যাওয়া ৩০ জনকে নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৫২৪ জন।  করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ২৮২ জন। তাদের নিয়ে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠলেন বলেও জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক চার শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।


    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ১৯ জন আর নারী ১১ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ২১৪ জন আর নারী ১০ হাজার ৩১০ জন। তাদের মধ্যে ১০ জনের বয়সই ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এরপর ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে আট জনের। ৫১ থেকে ৬০ আর ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মৃত্যু হয়েছে চার জন করে। আর ২১ থেকে ৩০ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যেও মারা গেছেন দুই জন করে।


    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৩০ জনের মধ্যে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১৭ জনের। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, সিলেট বিভাগের তিন জন, রাজশাহী ও খুলনা বিভাগের দুই জন করে আর বরিশাল বিভাগে মারা গেছেন একজন। ৩০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৩ জন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন সাত জন।

     




    জাতীয় - এর আরো খবর