শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জুলাই, ২০২৪ ১২:১২ অপরাহ্ন

    স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু

    আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে শুরু হয়েছে দেশের অফিস কার্যক্রম। একইসঙ্গে কারফিউ শিথিল করা হয়েছে ১৩ ঘন্টা। দেশের চলমান পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখনো বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানানো হয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালুর বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

    মঙ্গলবার এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হয়েছে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত এসব জেলায় সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে স্থানীয় জেলা প্রশাসন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ এখনো ঠিক হয়নি। ধাপে ধাপে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। 

    মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাভাবিক সময়সূচিতে অফিস চলবে বলে জানিয়েছে। আর অন্য সিদ্ধান্তগুলো এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক থেকে।

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। তবে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। প্রথমে অফিস চলেছে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। পরে সময় বাড়িয়ে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত করা হয়।


    গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানেরা।

    পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এ কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ বা সান্ধ্য আইন শিথিল থাকবে। বাকি সময় কারফিউ জারি থাকবে। নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ঘোষণা করতে পারবে, তারা পরামর্শ দেবে, তত তাড়াতাড়ি দেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। ছাত্রদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, তাই তাঁরা আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন, এটা তিনি আশা করেন। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।




    জাতীয় - এর আরো খবর