শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সীমিত পরিসরে রেল সেবা চালু বৃহস্পতিবার থেকে

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জুলাই, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ন

    সীমিত পরিসরে রেল সেবা চালু বৃহস্পতিবার থেকে

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন আজ বিকেলে বাসস’কে বলেন, ‘চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।’ জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

    মঙ্গলবার রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

    এর আগে ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে, কিন্তু পরে  সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে। 
    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে  সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৩১ জুলাই, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৩১ জুলাই, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ন