শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঢাকা ও আশপাশের জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল 

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অগাস্ট, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ন

    ঢাকা ও আশপাশের জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল 

    ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউ'র বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে তিনি জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

    তিনি বলেন, 'এ পর্যন্ত ১৩৪ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদেরও জামিন দেয়া হবে। ছেড়ে দেয়া হবে। তবে যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ছাড়া হবে না।'

    আন্দোলনের সব দাবি মেনে নেয়া হয়েছে তাই অসহযোগ আন্দোলন না করে ঘরে ফেরা উচিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এখন আন্দোলন করছে বিএনপি জামায়াত। এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে। তাদের আলোচনায় যাওয়া উচিত।' 

    তার পদত্যাগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সব সময় দেশের জন্য কাজ করি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা যা হবে তা মেনে নিবো।' ছাত্রলীগ-যুবলীগের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কেউ যদি মারে, তাহলে তো কেউ বসে থাকবে না। আবার পুলিশ আঘাত পেলে তো সেলফ ডিফেন্স করবেই।'




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৪ অগাস্ট, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৪ অগাস্ট, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ন