শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচি ঘিরে উত্তপ্ত দেশ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অগাস্ট, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন

    শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচি ঘিরে উত্তপ্ত দেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে রোববার। এ কর্মসূচির সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলের কর্মীরাও মাঠে নেমেছে বলে খবর পাওয়া গেছে। শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, পুরান ঢাকা, সাইন্সল্যাব, ঢাকা-আরিচা সড়কসহ বিভিন্ন এলাকায় সমবেত হয়েছেন আন্দোলনকারীরা। এতে রাজধানীসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। সকালে কিছু যানবাহন চললেও ধীরে ধীরে তা কমে গেছে। কিছু ব্যক্তিগত গাড়ি বের হয়েছে, তবে সংখ্যা হাতে গোনা। তবে সড়কগুলোতে আইনশৃংখলাবাহিনীর উপস্থিতি কম দেখা গেছে। রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

    গতকাল শনিবার সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। এই কর্মসূচির কারণে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়ার কথা জানিয়েছেন কেউ কেউ।

    নাম প্রকাশ না করার শর্তে মিরপুরের ডিওএইচএস এলাকার কর্মজীবী একজন নারী বলেন, রাতভর নানা প্রচারণা দেখে তিনি শঙ্কায় পড়েছেন। তাই আজ অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। সাধারণত সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে সকাল থেকেই যানবাহন ও মানুষের চাপ থাকে। কিন্তু আজ সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, মহাখালী, গুলশান, তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, কল্যাণপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন কম। কিছুসংখ্যক বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশা চলছে।

    ঘর থেকে যাঁরা বেরিয়েছেন, তাঁরা গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন। গণপরিবহনের অপেক্ষায় লোকজনকে বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে, অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন। অল্পসংখ্যক যেসব বাস চলতে দেখা যায়, তাতে যাত্রীর চাপ অনেক বেশি।

    মিরপুর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত ঘুরে আসা একজন জানান, এ সময় দেখা গেছে, ঘর থেকে বের হওয়া মানুষজন রিকশায় করে চলাচল করছেন। সড়কের মোড়ে মোড়ে মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। মিরপুর ১০ নম্বর চত্বরে পুলিশের অবস্থান আজ নেই। তবে চত্বরের কিছুটা দক্ষিণ দিকের একটি গলিতে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

    ফার্মগেট মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন আকতার হোসেন নামের এক ব্যক্তি। সকাল সাড়ে নয়টার দিকে তিনি বলেন, জরুরি কাজে যাত্রাবাড়ী যাবেন, বাস পাচ্ছেন না। দুটি বাস পেয়েছিলেন, কিন্তু উঠতে পারেননি।

    মিরপুর ১১ নম্বর এলাকায় বাসের জন্য অপেক্ষারত কামাল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন। কারণ, আন্দোলনকারীরা বলছেন, তাঁরা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি যেকোনো মূল্যে বাস্তবায়ন করবেন। অন্যদিকে সরকারদলীয় লোকজন বলছেন, তাঁরা মাঠে থাকবেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা অনুযায়ী, অসহযোগ কর্মসূচির মধ্যে হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহনসেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স-সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, জরুরি ত্রাণসহায়তা এবং এ খাতের কর্মকর্তা-কর্মচারীর পরিবহনসেবা চালু থাকবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৪ অগাস্ট, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৪ অগাস্ট, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন