শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধৈর্যের ‘শেষ সীমায়’ আ.লীগ, প্রতিরোধের ডাক নানকের

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অগাস্ট, ২০২৪ ০৯:১১ অপরাহ্ন

    ধৈর্যের ‘শেষ সীমায়’ আ.লীগ, প্রতিরোধের ডাক নানকের

    ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।

    সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৯১ জন নিহতের খবর পাওয়া গেছে।


    এর মধ্যে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে। এ জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


    সাম্প্রতিক সময়ে দলের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন কিংবা ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করলেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর