শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সবাইকে শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকতে অধ্যাপক ইউনূসের আহ্বান 

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৬ পূর্বাহ্ন

    সবাইকে শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকতে অধ্যাপক ইউনূসের আহ্বান 

    নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার দেশের সকল শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন। ইউনূস সেন্টারের দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

    অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা “আমাদের দ্বিতীয় বিজয় দিবস” সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন। 

    ড. ইউনূস বলেন, ‘আসুন, আমরা আমাদের নতুন বিজয়ের সাফল্যকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাই। তিনি বলেন, আমাদের ভুলের কারণে আমরা যেন এটিকে  ব্যর্থ করে না দিই। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনারা সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’

    তিনি বলেন, "আমি সকল শিক্ষার্থী, সকল রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই সুন্দর দেশটির অনেক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে অবশ্যই এদেশটিকে রক্ষা করতে হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য চমৎকারভাবে এটিকে গড়ে তুলতে হবে। 

    নোবেল বিজয়ী অধ্যাপক আরো বলেন, দেশের তরুণরা নতুন বিশ্ব গড়তে নেতৃত্ব দিতে প্রস্তুত।
    বিবৃতিতে বলা হয়েছে, ‘আসুন আমরা যেন কোন ধরণের অর্থহীন সহিংসতায় গিয়ে এ সুযোগটি হাতছাড়া না করি। সহিংসতা আমাদের শত্রু। দয়া করে আরও শত্রু তৈরি করবেন না। শান্ত হোন এবং দেশ গড়ার জন্য প্রস্তুত হন।’
    তিনি আরো বলেন, সবাই সহিংসতার পথ ধরলে, সব ধ্বংস হয়ে যাবে। দয়া করে শান্ত থাকুন। আপনার চারপাশের লোকদের শান্ত থাকতে সাহায্য করুন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৬ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৬ পূর্বাহ্ন