শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শ্রম আইনে দেয়া দন্ড বাতিল : খালাস পেলেন ড. ইউনূস

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন

    শ্রম আইনে দেয়া দন্ড বাতিল : খালাস পেলেন ড. ইউনূস

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদ- থেকে খালাস পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্যদের আনা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। 

    শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে অর্থদ- দেয়া হয়।

    দ-িত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

    রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিলটি সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। আজ শুনানি শেষে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলো ট্রাইব্যুনাল। 
    নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনূস আগামীকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিবেন।
    নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন