শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ 

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৯ পূর্বাহ্ন

    অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ 

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন যে কোনো অরাজক পরিস্থিতি ও  লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। 

    পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
    তিনি জানান, রাষ্ট্রপ্রধান পুলিশের প্রতিটি সদস্যকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন।

    এই ক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
    পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

    রাষ্ট্রপতি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।

    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৯ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:০৯ পূর্বাহ্ন