অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চতুর্থ আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন

 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চতুর্থ আফগানিস্তান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চতুর্থ আফগানিস্তান

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে ২ উইকেটে হেরে গেছে আফগান যুবারা। রাধাকৃষ্ণের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়ান যুবারা। আর আফগানরা হয়েছে চতুর্থ।


টসে জিতে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ২০১ রানে অলআউট হয় আফগানিস্তান। আফগানিস্তানের পক্ষে ৭৯ বলে ৮১ রানের ইনিংস খেলেন ইজাজ আহমেদ আহমেদজাই। এছাড়া  অধিনায়ক সুলিমান সাফি ৩৭ ও মোহাম্মদ ইশহাক করেন ৩৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন নিভেথান রাধাকৃষ্ণ এবং উইলিয়াম সালজম্যান। অজি দলপতি কুপার কোনোলি শিকার করেন দুটি উইকেট।

আফগানদের করা ২০১ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই ৫৩ রান তুলে ফেলেন টিগ উইল ও ক্যাম্পবেল কেলাওয়ে। উইল করেন ১৩ রান। দ্বিতীয় উইকেটে রাধাকৃষ্ণ ও কেলাওয়ে মিলে গড়েন ৬০ রানের জুটি। আউট হওয়ার আগে কেলাওয়ের ব্যাট থেকে আসে ৮২ বলে ৫১ রানের ইনিংস। ২ উইকেটে ১১৩ রান করে ফেলার পর মনে হচ্ছিল সহজ জয়ই পাবে অস্ট্রেলিয়া। কিন্তু অধিনায়ক কুপার কনোলি (০), আইজ্যাক হিগিংস (১১), লাচলান শ (১৩), কোরে মিলাররা (১৩) দ্রুত সাজঘরে ফিরে গেলে ম্যাচটি কঠিন হয়ে যায় অজিদের জন্য।

এরপর অস্ট্রেলিয়াকে জয়ের দিকে নিয়ে যান রাধাকৃষ্ণ। ৯৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। দলীয় ১৯৩ থেকে ১৯৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় অজিরা। তবে সেটি জয়ের পথে বাধা হতে পারেনি। ম্যাচসেরা নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার রাধাকৃষ্ণ।

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৬ অপরাহ্ন