শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন

    র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ’র স্থলাভিষিক্ত হলেন।

    র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়,অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

    তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
    এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হন।

    এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ মিলিটারী একাডেমী হতে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

    তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন