শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন

    অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরের ম্যাথিউ মিলার তার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন।

    তিনি বলেন, 'ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করছেন, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। মিলার বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ড. ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

    অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


    বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে বলেছেন, 'অরাজকতার বিষবাষ্প এখন যে-ই ছড়াবে বিজয়ী ছাত্র-জনতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে।'

    ভাষণে তিনি আরো বলেন, '...স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোও। সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড কেউ বাদ যাবে না।'

    দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার।

    সূত্র : ভয়েস অব আমেরিকা




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন