শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ইউনূস

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ইউনূস

    জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, শ্রদ্ধা নিবেদন করেন অন্য উপদেষ্টারাও। শুক্রবার (৯ আগস্ট) সকালে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা।

    প্রধান উপদেষ্টা হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।

    স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বাকি উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ঢাকা মেডিকেল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।

    এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস।

    ভাষণ দেয়ার পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে বঙ্গভবন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৯ অগাস্ট, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন