শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে : এটর্নি জেনারেল

    নিজস্ব প্রতিবেদক

    ১২ অগাস্ট, ২০২৪ ০৭:১৮ পূর্বাহ্ন

    দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে : এটর্নি জেনারেল

    এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এটর্নি জেনারেল এ কথা বলেন।

    আদালতে কোনো সিন্ডিকেটের কোনো সংবাদ জানানো মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন এটর্নি জেনারেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে, এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন,  আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট করবেন, এটা তার শত্রুও বিশ্বাস করবে না।

    রাষ্ট্রে প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। আশা করি, মাননীয় প্রধান বিচারপতি অতিদ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটিকে উন্নত করবেন। অনেক ডেপুটি, সহকারি এটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুম তালা লাগানো আছে, এই ক্ষেত্রে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, আমরা অতিদ্রুত এই সমস্যার সমাধান করবো।

    বিচারাঙ্গণে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এই সমস্ত অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি, মানুষের সেই আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তবর্তীকালিন সরকার।  
    হাইকোর্ট বিভাগ ঢেলে সাজানোর প্রয়োজন মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই মনে করি। যে কারনে জনরোষ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগে কেন হবে না।

    প্রধান বিচারপতি সম্পর্কে তার মূল্যায়ন উল্লেখ করে তিনি বলেন, তিনি অক্সফোর্ট গ্রাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম ক্লাস। তিনি পিএইচডি করেছেন। ওনার লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, চলনে বলনে কোনো কিছু কোট করার মত কিছু পাবেন না। আপনারা সাংবাদিক। আপনারা জনগনের ওয়াচডগ হিসেবে কাজ করবেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১২ অগাস্ট, ২০২৪ ০৭:১৮ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১২ অগাস্ট, ২০২৪ ০৭:১৮ পূর্বাহ্ন