শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সার্চ কমিটির সদস্য হলেন যারা

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৩ অপরাহ্ন

     সার্চ কমিটির সদস্য হলেন যারা
    সার্চ কমিটির সদস্য হলেন যারা

    নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে অনুসন্ধান (সার্চ) কমিটি করা হয়েছে। ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির আহবায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। সদস্যরা হলেন-বিচারপতি এস এম কুদ্দুস জামান, মোহাম্মদ মুসলিম চৌধুরী, মোঃ সোহরাব হোসাইন, মুহাম্মদ ছহুল হোসাইন ও আনোয়ারা সৈয়দ হক।


    রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার কমিটি গঠন করে আদেশ জারি করেছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।


    নির্বাচন কমিশন গঠনের আইনে বলা হয়েছে, সার্চ কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি শূন্য পদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। তিনজন সদস্যের উপস্থিতিতে সার্চ কমিটির সভার কোরাম গঠিত হবে।

    সার্চ কমিটির সদস্যদের বিস্তারিত তথ্য:

    বিচারপতি ওবায়দুল হাসান:
    বিচরপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী (হাটনাইয়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আখলাকুল হোসাইন আহমেদ ও মা বেগম হোসনে আরা হোসাইন। বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস.(অনার্স), এম.এস.এস.(অর্থনীতি), এলএল.বি. ডিগ্রি অর্জন করেন।  
    তিনি ২০১২ সালের ২৫শে মার্চ থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসাবে যোগ দেন। সেই বছরের ১৩ই ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই ট্রাইব্যুনালের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেন।
    উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, বিচারপতি ওবায়দুল হাসানের স্ত্রী নাফিসা বানু বর্তমানে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের একজন সদস্য (ফিন্যান্স) হিসেবে কর্মরত আছেন। তাদের সন্তান ব্যারিস্টার আহমেদ শাফকাত হাসান। তিনি ইউনিভার্সিটি অব ডারহাম থেকে আন্তর্জাতিক আইনে এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন।
    বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদ প্রাপ্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ (পাঁচ) বছর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ২০১২ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন সদস্য হিসেবে যোগদান করেন এবং ১৩ ডিসেম্বর ২০১২ তারিখে উক্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কর্মরত থাকাকালীন তার সহকর্মী বিচারকদের সাথে ১১টি মামলার রায় প্রদান করেন। তিনি ২০২০ সালের ০৩ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।
    তিনি ১৯৯১ সালে হংকং এ অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ২০১৫ সালের আগস্ট মাসে সিঙ্গাপুরে একটি আইন সম্মেলনে যোগদান করেন এবং বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনায় আন্তর্জাতিক অপরাধ বিষয়ক একটি কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও ২০১৫ সালের আগস্ট মাসের শেষ দিকে নেদারল্যান্ডস এর হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তৎকালীন যুগো¯েøাভিয়া এর বিচারকদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন।
    তিনি ‘অবর্ণনীয় নির্মমতার চিত্র: একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাÐ ও অন্যান্য’ এবং ‘বঙ্গবন্ধু বাংলাদেশ: একজন যুদ্ধশিশুর গল্প ও অন্যান্য’ নামক দু‘টি গ্রন্থ রচনা করেছেন।

    বিচারপতি এস এম কুদ্দুস জামান
    বিচারপতি এস এম কুদ্দুস জামান হাইকোর্ট বিভাগে কর্মরত। তিনি ২০২০ সালের ৩০ মে এই পদে নিয়োগ পান। এর দুই বছর আগে থেকে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    তিনি ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি জুডিসিয়াল সার্ভিসে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি আইন কমিশনে যোগ দেন। বিচার ব্যবস্থা পুনর্গঠনে ১৯৯১ সাল থেকে পূর্ব তিমুরে এবং ২০০৬-২০১১ সাল পর্যন্ত সুদানে প্রেষণে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। জেলা জজ হিসাবে পদোন্নতি পাওয়ার পর ২০১২ সালে তিনি প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা হিসাবে নিয়োগ পান। ২০১৪-২০১৫ সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের রেজিস্টার হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকার জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত থাকার সময় ২০১৮ সালের ৩০শে মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান।
     

    মোহাম্মদ মুসলিম চৌধুরী
    মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক। পদাধিকার বলে তিনি অনুসন্ধান কমিটিতে আছেন। মুসলিম চৌধুরী ২০১৮ সালের ১৫ই জুলাই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসাবে নিয়োগ পান। এর আগে তিনি ৩ অক্টোবর ২০১৭ তারিখে সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
    তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও এমকম এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে ডিসটিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি আইএমএফ ইনস্টিটিউট এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
    মুসলিম চৌধুরী বিশ্বব্যাংক ও ডিএফআইডির অর্থায়নকৃত বিভিন্ন প্রকল্পে পরামর্শকের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের আর্থিক খাত সংস্কার ও এর প্রাতিষ্ঠানিকীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সরকারি আর্থিক ব্যবস্থাপনা খাতে ই-গভর্ন্যান্স বাস্তবায়নে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘জনপ্রশাসন পদক ২০১৭’ পান।
    তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদ, সোনালী ব্যাংক লিমিটেড (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া আইসিএমএবি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি মালিকানাধীন বৃহত্তম অবকাঠামো আর্থিক প্রতিষ্ঠান বিআইএএফএলের প্রথম এমডি এবং সিইও ছিলেন। তিনি ভুটানের থিম্পুস্থ সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের পরিচালনা পর্ষদের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
    তিনি সরকারি ও ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, নেপাল, জাপান, ভুটান, সিঙ্গাপুর, ফিলিপাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, হংকং, মিয়ানমার, কেনিয়া, মরক্কো ভ্রমণ করেছেন।
    মুসলিম চৌধুরী চট্টগ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী সাবিনা হক একজন শিক্ষিকা। মুসলিম চৌধুরী দুই সন্তানের জনক।

    মোঃ সোহরাব হোসাইন
    ৬১ বছর বয়সী সোহরাব হোসাইন বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান। তিনিও পদাধিকার বলে এই কমিটির সদস্য হয়েছেন। ২০২০ সালের ২১শে সেপ্টেম্বর থেকে পিএসসির চেয়ারম্যান তিনি।
    এই পদের দায়িত্ব নেয়ার আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে অবসর গ্রহণের পর তাকে সরকার পিএসসির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়। ১৯৮৬ সালে সহকারী কমিশনার হিসাবে যোগদানের মাধ্যমে পেশাজীবন শুরু করেন মি. হোসাইন। তিনি ইউনেস্কোয় বাংলাদেশ প্রতিনিধি এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। নোয়াখালীতে জন্ম নেয়া মোঃ সোহরাব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেছেন। এর আগেও রাষ্ট্রপতির ঘোষিত নির্বাচন কমিশন অনুসন্ধান কমিটিতে এই পদের তৎকালীন কর্মকর্তা নিয়োগ পেয়েছিলেন।
    সোহবার হোসাইন ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কুতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত, তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। তার সোহরাব হোসাইনের স্ত্রী ড. মাহমুদা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

    মুহাম্মদ ছহুল হোসাইন
    সাবেক আইন সচিব ছহুল হোসাইন ওয়ান ইলেভেনের পর সর্বশেষ তত্ত¡াবধায়ক সরকারের আমলে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, সেখানে একজন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছিলেন। সেই কমিশনের আয়োজনেই ২০০৮ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০১২ সালের পাঁচই ফেব্রæয়ারি নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে তিনি অবসরে ছিলেন।
    সিলেটের সন্তান ছহুল হোসাইন জেলা জজ হিসেবে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। তবে ২০১৮ সালের সাধারণ নির্বাচনের সময় তিনি সিলেট-১ আসনে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনেছিলেন বলে সেই সময় বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন পাওয়া বা তাকে নির্বাচন করতে দেখা যায়নি।
    বিচারক হিসাবে পেশাজীবন শুরু করে দীর্ঘদিন জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেছেন ছহুল হোসাইন। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিন হিসেবে কর্মরত।

    আনোয়ারা সৈয়দ হক
    কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে পরিচিতি রয়েছে আনোয়ার সৈয়দ হকের। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুসাহিত্য রচনা করেছেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৯ সালে একুশে পদক ও ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের খ্যাতনামা আরেকজন সাহিত্যিক প্রয়াত সৈয়দ শামসুল হকের স্ত্রী তিনি।
    ১৯৪০ সালে যশোর জেলায় জন্ম নেওয়া আনোয়ারা সৈয়দ হক ১৯৬৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর পাকিস্তান বিমান বাহিনীতে মেডিকেল কোরে লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন। ১৯৭৩ সালে তিনি বিমান বাহিনীর চাকরি থেকে ইস্তফা দিয়ে লন্ডন চলে যান। সেখানে মনোবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজে সহকারী প্রভাষক হিসাবে যোগ দেন। তিনি জাতীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক, মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

     




    জাতীয় - এর আরো খবর