শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইউনূসের সঙ্গে সেনাপ্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দের বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অগাস্ট, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন

    ইউনূসের সঙ্গে সেনাপ্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দের বৈঠক

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র বলেন, সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে পরিস্থিতির উন্নতিতে সাহায্য করার জন্য সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। 
    বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রধান উপদেষ্টা দুই ডজনের বেশি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। 
    এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

    পরে বিকেলে সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। 
    সুশীল সমাজের নেতাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১৩ অগাস্ট, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১৩ অগাস্ট, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন