শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ছুটি না নিয়ে ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্য আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৩ অগাস্ট, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ন

    ছুটি না নিয়ে ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্য আটক

    বিজিবি ব্যাটালিয়ন থেকে ছুটি না নিয়ে তিনি গোপনে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে শাওন ঘোষ নামে এক বিজিবি সদস্যকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়  জনতা। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে ধরা হয়। 

    আটক বিজিবি সদস্য ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের বিধান ঘোষের ছেলে। তিনি খুলনার  ২১ ব্যাটালিয়ন বিজিবির সদস্য বলে জানা গেছে।

    স্থানীয় পরিবহন ব্যবসায়ী জুয়েল জানান, তারা চেকপোস্টে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশে বাধা দিয়ে তাকে ফেরত দেয়। এ সময় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সন্দেহভাজন চলাফেরা দেখে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইল চেক করে। প্রথমে তিনি কৃষক ও পরে ছাত্রদলের কর্মী পরিচয় দেন।

    এ সময় ফেসবুক ঘেটে দেখা যায় চলমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তার ছবি তোলা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি এসব ঘটনায় আতঙ্কিত হয়ে গা-ঢাকা দিতে ভারতে যাচ্ছিলেন।

    আটক বিজিবি সদস্য শাওন ঘোষ প্রাথমিক জিজ্ঞাসায় বিজিবির কাছে জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। পুলিশ ও জনতার কাছে আতঙ্কিত হয়ে তিনি ভুল বলেছেন। তবে ছুটি না নিয়ে কেন যাচ্ছেন বা মোবাইলে বিতর্কিত এসব ছবি পোস্ট করা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এ বিজিবি সদস্য।

    বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, জনতা তাকে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছে। তবে তার সঙ্গে কেউ খারাপ আচরণ করেনি। তিনি অনিয়ম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে বিজিবি ব্যাটালিয়নে সোপর্দ করা হয়েছে। তারা বিষয়টি দেখছে।
     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১৩ অগাস্ট, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১৩ অগাস্ট, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ন