শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ অগাস্ট, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন

    গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

    শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে- এ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণহত্যার তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস’র গুলশানের অফিস কাম বাসভবনে গিয়ে তাঁর কাছে বিএনপি’র চিঠি হস্তান্তরের পর সেখান থেকে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

    চিঠি হস্তান্তরের আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, আমরা তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি।’ তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকা- সংঘটিত হয়েছে, সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। বিএনপি’র শীর্ষ পয়ায়ের এই নেতা জানান, ‘আগামীতে কেউ যেন এ ধরনের হত্যাকান্ডের সাহস দেখাতে না পারে। কোনো নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকার যে আকাঙ্খা, সেটা যেন কারো মনে না জাগে, সেজন্যই আমরা এই তদন্ত চেয়েছি।’

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য বিএনপির  পক্ষ থেকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। বিয়য়টি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলার জন্যও ‘আমরা আবাসিক প্রতিনিধিকে অনুরোধ করেছি’ বলেও তিনি উল্লেখ করেন। 

    বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১৪ অগাস্ট, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১৪ অগাস্ট, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন