শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গুমের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন

    গুমের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
    স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে পরে আবার ফিরে আসেন।

    তিনি শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়।’

    পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিরাপত্তায় খুব শিগগিরই পার্বত্য জেলায় পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, পাহাড়ে কিছু সমস্যা আছে।  এখানে ভিতরে ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। যেখানে আর্মি ক্যাম্প রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।  অচিরেই সেখানে পুলিশ বাহিনী সদস্যদের সার্বিক আইন-শৃঙ্খলা জন্য পাঠানো হবে।’

    কামাল বলেন, লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মনে করি, যারা টাকা পাঠিয়েছেন তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। শিগগিরই তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

    সরস্বতী পূজা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের  বিভিন্ন পর্যায়ের উধর্বতন কর্মকর্তা, পূজা আয়োজক কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

     




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন