সোনামসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র‍্যালি ও শোকসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৪ অগাস্ট, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ন

সোনামসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র‍্যালি ও শোকসভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে ছাত্র আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের স্মরণে র‍্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ আগষ্ট) বিকালে সোনামসজিদ থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সোনামসজিদ স্মৃতিসৌধে শেষ হয়।পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক  আল বাসির হোসেন, সোনামসজিদ সমন্বয়ক নাসিদুল আলম সাকিল, শহিদুল ইসলাম, সুমন ইসলাম, সদস্য বুলবুল ইসলাম, মেহেদী হাসান, অহেদুল্লাহ আহাদসহ অনন্যরা
উপস্থিত ছাত্র নেতারা সম্প্রতি  বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা দাবি জানানো হয়। 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ অগাস্ট, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ন