শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাংবাদিক পীর হাবিবুর রহমানের দাফন সোমবার

    নিজস্ব প্রতিবেদক

    ৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন

    সাংবাদিক পীর হাবিবুর রহমানের দাফন সোমবার
    সাংবাদিক পীর হাবিবুর রহমান

    বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান শনিবার (৫ জানুয়ারি) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
    তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

    রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা  সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ যোহর জাতীয় প্রেসক্লাবে  জানাযা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেয়া হবে। বেলা তিনটায় তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেয়া হবে। সোমবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ যোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

    গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন।

    বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে।

    বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না জানান, পীর হাবিবুর রহমানের মরদেহ শনিবার তার উত্তরার বাসায় নেয়া হয়। বাদ এশা উত্তরা ৪ নম্বর সেক্টরের পার্ক মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

     




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন