শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে হিন্দুদের প্রতিবাদ সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে হিন্দুদের প্রতিবাদ সমাবেশ

    সারাদেশে মন্দির ভাঙ্চুর ও হিন্দুদের উপর হামলা, লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠ বিচারসহ ৮ দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে সোমবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ শ্রী প্রণব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, শ্রী পলাশ দাস। অন্যান্যের মধ্যে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস ডাঃ শ্রী তড়িৎ সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী,   বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক নিবাস কর্মকার, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চ্যাটার্জী, বাংলাদেশ ব্রাক্ষ্রন সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য, নাচোল পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মন, সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী,  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সদস্য হিঙ্গু মূর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জনা বর্মণ, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকী, আদিবাসী একাডেমির সভাপতি শ্রী বিধান কুমার সিং, শিবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি  কুনাল মুর্খাজী, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, ও গোমস্তাপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি সোচিন বর্মণ, সাধারণ সম্পাদক সুমন সাহা প্রমুখ।

    বক্তারা বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে দেশে আর কোন নুতন করে কোন সহিংস্য ঘটনা না ঘটে সেই দাবিসহ ৮ দফা মেনে নেয়ার আহবান জানান। সভা শেষে হিন্দু সম্প্রদায়ের নের্তৃবন্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ৮ দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন