শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া 

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২৪ ০৯:০১ পূর্বাহ্ন

    সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া 

    জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ আগস্ট )বিকেলে পিরোজপুরে এক স্মরণসভা ও দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    আল্লামা  সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে ফাউন্ডেশন সভাপতি শামীম বিন সাঈদী এর সভাপতিত্বে আলোচকরা বলেন সাঈদী আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দী ধরে তিনি কোরানের বাণী দেশে-বিদেশে প্রচার করে গেছেন। তাঁর বক্তব্যে মানুষ ইসলামী আদর্শে উজ্জীবীত হয়েছেন। বক্তারা আরো বলেন আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী তাই তারা দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে ইসলামকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

    মাওলানা সাঈদী পিরোজপুর-১ আসন থেকে দু’বার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর আমলে তাঁর নির্বাচনী এলাকায় কোন বিধর্মী নির্যাতন বানিগ্রহের শিকার হননি। 

    সাঈদীর জীবনের উপর আলোচনা করেন তাঁর ছেলে মাসুদ বিন সাঈদী, মাওলানা তারিক মুনওয়ার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাবিবুর রহমান, ছারছিনা শরীফের ছোট পীর মাও: শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরের সরাই পীর মাও: আ: মোমেন নাছেরী, আব্দুল্লাহ আল আমিন, আবুল কালাম আজাদ আযহারী, পিরোজপুর বারের সাবেক সভাপতি আবুল কালাম অ্যাডভোকেট, বাংলাদেশ লেবারপার্টি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান ইরানসহ আরোও অনেকে । 




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২৪ ০৯:০১ পূর্বাহ্ন