শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অগাস্ট, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

    সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসাধীন আহতদের দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি আন্দোলনে আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

    এসময় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সফিকুর রহমান, উপ-পরিচালক ডা: মো: খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডা: আশ্রাফুল আলম, ডা: আব্দুর রহমান ও ডা: আ: সামাদ উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ সাংবাদিকদের বলেন, তাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হবো। ছাত্র আন্দোলনে আহত-নিহতদের হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতের পুনর্বাসনে যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তা করবে। তিনি মিডিয়ার প্রতিনিধিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এর জন্য মন্ত্রণালয় একটি সেল খোলার কথাও জানান উপদেষ্টা।
    উপদেষ্টা আরো বলেন, জাতির শ্রেষ্ঠ তরুণদের নিয়ে এখনই ভাবতে হবে। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ যেমন ভোলা যায় না, তেমনি ২০২৪ এর নতুন বাংলাদেশের স্মৃতি মুছে ফেলা যাবে না। যে সকল তরুণ নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। তারা সুস্থ্য না হলে, পুনর্বাসিত না হলে, আমরা ভালো থাকবো না।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২০ অগাস্ট, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২০ অগাস্ট, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন