শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার

    প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক 

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অগাস্ট, ২০২৪ ১১:৫২ অপরাহ্ন

    প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক 

    ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) নেতৃবৃন্দ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

    আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করছেন।
    প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তবে তিনি আত্মবিশ্বাসী যে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, ‘আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি। একইসাথে এটি আমাদের সবচেয়ে বড় সুযোগ, যা আমরা নিতে পারি। আমাদের কাজ কঠিন, তবে অর্জন করা সম্ভব।’

    প্রধান উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে, ‘তাহলে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে এবং আমাদের সাথে আরও বেশি ব্যবসা করতে চাইবে।’

    শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে আইসিসিবি নেতৃবৃন্দ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। ব্যবসায়ীরা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে আমূল সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন।
    আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, তার সাক্ষী আমরা। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে আছে।’

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন,‘ জাতি হিসেবে নিজেদেরকে মহিমান্বিত করতে প্রচলিত ধ্যানধারনার বাইরে গিয়ে ভাবতে হবে।’ তিনি বলেন, ‘যদি আমরা তরুণদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নও পূরণ করতে পারব।’

    বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক এবং মোহাম্মদ হাতেমসহ জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২০ অগাস্ট, ২০২৪ ১১:৫২ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২০ অগাস্ট, ২০২৪ ১১:৫২ অপরাহ্ন