চাঁপাইনবাবগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৩ অগাস্ট, ২০২৪ ১০:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ গাড়িতে বহনের সময় ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহীগামী মহাসড়কে দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত হলো, শিবগঞ্জে শেখটোলা গ্রামের দেলবার আকন্দের ছেলে নাসির (২৬) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার আকসিন কোল্লাবাড়ী এলাকার জাকির মিয়ার ছেলে সজিব মিয়া (২২)।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  কুমিল্লা থেকে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিজানিক দল পৌর এলাকার দ্বারিয়াপুরে অভিযান চালায়।  এ সময় একটি পিক-আপে বহনের সময় ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ সজিব ও নাসিরকে আটক করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  আটককৃত আসামীরা চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় তারা গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে মাদকের ব্যবসা করে আসত। তারা কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৩ অগাস্ট, ২০২৪ ১০:২৫ অপরাহ্ন