শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বন্যাদুর্গত এলাকা থেকে ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ অগাস্ট, ২০২৪ ০৯:১১ পূর্বাহ্ন

    বন্যাদুর্গত এলাকা থেকে ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা

    বন্যাদুর্গত এলাকার বিভিন্ন জেলা থেকে মোট ৭শ’৭৯ জনকে  উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে ৫ জন গর্ভবতী নারী ও ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। ফায়ার সার্ভিস এর  এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে।
    এতে বলা হয়, দেশের বন্যাকবলিত এলাকা ও সেখানকার উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

    ফায়ার সার্ভিস এর কর্মীরা ফেনী জেলা থেকে ২৮৭ জন, কুমিল্লা জেলা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম জেলা থেকে ১১৫, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১১২, নোয়াখালী জেলা থেকে ১৩ জন, খাগড়াছড়ি জেলা থেকে ২৩জন, চাঁদপুর জেলা থেকে ৬ জন, মৌলভীবাজার জেলা থেকে ৫০ জন, লক্ষীপুর জেলা থেকে ৯ জনকে উদ্ধার করে বলে  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    আজ সকাল ১০টা থেকে দিনব্যাপী তিনি বন্যাকবলিত ফেনী ও তার পার্শবর্তী এলাকা ঘুরে দেখেন। তিনি সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। 

    মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা প্রদান করেন। 
    উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী বিতরণের  কাজ করছে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৪ অগাস্ট, ২০২৪ ০৯:১১ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৪ অগাস্ট, ২০২৪ ০৯:১১ পূর্বাহ্ন