শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করছে : স্থানীয় সরকার উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অগাস্ট, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করছে : স্থানীয় সরকার উপদেষ্টা

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায়  সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করছে। তিনি শনিবার ফেনী এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী এবং ঔষধ বিতরণকালে এসব কথা বলেন।
    বন্যার্তদের আতংকিত না হতে আশ্বস্ত করে তিনি বলেন, 'প্রাকৃতিক এই দুর্যোগে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।  সরকারের কাছে  পর্যাপ্ত ত্রাণসামগ্রী আছে।  বন্যা পরবর্তী যে সমস্যা দেখা দিতে পারে তার জন্যও সরকার প্রস্তুত আছে।  সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হবো।'

    স্থানীয় সরকার উপদেষ্টা বলেন,সকলের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে।

    দূরদূরান্ত থেকে তরুণরা যেভাবে উপদ্রুত এলাকায় এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

    স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ইতোমধ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে৷ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ  কর্মস্থলে উপস্থিত থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বন্যাদুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া  হচ্ছে।
    এসময় তিনি ফেনী এবং চৌদ্দগ্রামের বন্যায় নিমজ্জিত বিভিন্ন স্থান পরিদর্শনকালে  ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন৷

    পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব  ড. মো. আমিনুর রহমান , স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ আরও অনেকে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৫ অগাস্ট, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৫ অগাস্ট, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন