শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উন্নয়নে আইডিয়া গুরুত্বপূর্ণ: মূখ্য সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

    উন্নয়নে আইডিয়া গুরুত্বপূর্ণ: মূখ্য সচিব
    মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস

    বর্তমান সরকারের লক্ষ্য উন্নয়নের অন্তরায় দূর করা এবং সেবা গ্রহীতাদের উন্নয়ন কার্যক্রমগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়ন প্রকল্পে অর্থ গুরুত্বপূর্ণ হলেও উদ্ভাবনী আইডিয়া তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এসময় তিনি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের লক্ষ্য অর্জণে একসাথে কাজ করার আহবান জানান।

    রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে “Follow up Workshop on the UN Food Systems Summit: Commitments of the Government of Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

    চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বিস্ময় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিশ্বে আমাদের অবস্থান তৃতীয় উল্লেখ করে তিনি বলেন, যদি চাষ যোগ্য জমির পরিমান পরিমাপক হিসেবে নেওয়া হয় তাহলে আমাদের অবস্থান হবে শীর্ষে।

    দেশের মানুষের পুষ্টিমান উন্নত হচ্ছে উল্লেখ করে মূখ্য সচিব বলেন, বিগত ২০-২৫ বছরে আমাদের কৃষির অর্জন অভাবনীয়। তিনি বলেন,বাংলাদেশ জাতিসংঘ ফুড সিস্টেম সামিটের কমিটমেন্ট অর্জনে সঠিক পথে রয়েছে।

    খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফপিএমইউ এর মহাপরিচালক মো: শহীদুজ্জামান ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
    এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি মি. রবার্ট ডি সিমসন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন এর কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    ওয়ার্কশপে বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন।




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন