শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

    জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচ আর এস) সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন। 

    রিটকারী আইনজীবী জানান, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। রিটে জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। 

    রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়,  সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তিকে।

    রিটে জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর ধারা ২(খ), ২(গ), ৮(১), ৮(৩), ৮(৪) এবং ৯(২) যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য প্রার্থনা করা হয়েছে। জাতির পিতার পরিবার-সদস্যরা ইতোমধ্যে যে সুবিধা ভোগ করেছে এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছে, তা রিকভার করার জন্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি অতি দ্রুত আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে জাতির পিতার পরিবার-সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধান বন্ধ করার জন্য প্রার্থনা করা হয়েছে।

    বিবাদী আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে আগামী ৩০ দিনের মধ্যে জাতির পিতার পরিবার-সদস্যরা যেসব সুবিধা ভোগ করেছে, তার জন্য রাষ্ট্রের খরচ নিরূপণ এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছে, তার একটা প্রতিবেদন তৈরি করে আদালতে প্রদান করার জন্য রিটে নির্দেশনার প্রার্থনা করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৬ অগাস্ট, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৬ অগাস্ট, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন