শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৬৭ জন দুর্গত ব্যক্তিকে উদ্ধার সশস্ত্র বাহিনীর

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৬৭ জন দুর্গত ব্যক্তিকে উদ্ধার সশস্ত্র বাহিনীর

    সশস্ত্র বাহিনী সদস্যরা গত ২৪ ঘন্টায় বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে সর্বমোট ৩ হাজার ৫৬৭ জন বন্যা দুর্গত ব্যক্তিকে হেলিকপ্টার ও বোট যোগে উদ্ধার করেছে।  সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার্তদের সহায়তায় সর্বমোট ২১ হাজার ৫৫৯ প্যাকেট খাদ্য সামগ্রী, ১২ হাজার ৯৯৩ কেজি শুকনা রশদ, ৪ হাজার ৬২০ জনকে রান্না করা খাবার এবং ৫ হাজার ৬৪০ লিটার পানি  বিতরণ করা হয়েছে। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে সর্বমোট ২ হাজার ২১৭ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

    বন্যা পরিস্থি’তি মোকাবিলায় গত ২৫ আগস্ট  বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে  উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
    মানবতার সেবায় পরিচালিত এই অভিযানকে ত্বরান্বিত করার লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ২১টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হেলিকপ্টারের মাধ্যমে ১৬ জন মুমূর্ষ রোগীকে দুর্যোগপূর্ণ এলাকা হতে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন অন্তঃসত্ত্বা নারী, ২ জন পক্ষাঘাতগ্রস্ত রোগী ও ৫ জন  বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

    দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ২ হাজার ১৪৭ প্যাকেট ত্রাণ ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।

    এছাড়া বন্যা কবলতি পাইকগাছার দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদশে নৌবাহিনী। একইসাথে বাংলাদেশ বিমান বাহিনী অব্যাহতভাবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৭ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৭ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন