শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসি যুগ্ম সচিব আবুল কাশেমের পদত্যাগ নিয়ে আলোচনা

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৫১ অপরাহ্ন

    ইসি যুগ্ম সচিব আবুল কাশেমের পদত্যাগ নিয়ে আলোচনা
    ইসি যুগ্ম সচিব আবুল কাশেমের পদত্যাগ নিয়ে আলোচনা

    নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেম হঠাৎ পদত্যাগ করেছেন।  গত ২ ফেব্রুয়ারি এক মাসের বেতনের টাকা ফেরত দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি সচিবালয়। তার এই পদত্যাগ নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, মো. আবুল কাসেমদুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ইসিতে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অন্যতম মালিক বলে জানা গেছে।

    ইসির একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের দায়িত্বে ছিলেন আবুল কাসেম। কঠোর গোপনীয়তায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। তিনি নির্বাচন কমিশনার হতে যাচ্ছেন- এমনটিই আমাদের জানিয়েছেন।

    তারা বলেন, আবুল কাসেম নির্বাচন কমিশনার হবেন-এমন কথা ইসির সবাই জানেন। তবে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মো. আবুল কাসেম কোনো মন্তব্য করতে রাজি হননি।

    ইসি সূত্রে জানা গেছে, আবুল কাসেম ১৯৯০ সালে ২৪ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে নির্বাচন কমিশনে যোগ দেন। ওই বছর নভেম্বর সহকারী সচিব হিসাবে ইসি সচিবালয়ে যোগ দেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি ইসির যুগ্ম সচিব হন। ২০২০ সালে তার চাকরির বয়স শেষ হলে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

    সূত্র জানায়, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যতম শর্ত হচ্ছে এক মাসের আগাম নোটিশ দিয়ে বা এক মাসের বেতন ফেরত দিয়ে চাকরি থেকে পদত্যাগ করা যাবে। তিনি ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।




    জাতীয় - এর আরো খবর