শিবগঞ্জে করিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩০ অগাস্ট, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে করিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল করিমকে গত ২৬শে আগস্ট দিবাগত রাত অনুমানিক ১টার সময় পৃর্ব শত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে-হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে মনাকষা ঈদগাহ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল করিমের বাবা আব্দুস সাত্তার সহ এলাকাবাসি। মানববন্ধনে আব্দুল করিমের সহপাঠি ও এলাকাবাসী মিলে শতাধিক লোকজন উপস্থিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা আব্দুল করিমের নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ অগাস্ট, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ন