শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন: তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অগাস্ট, ২০২৪ ০৭:৪৫ অপরাহ্ন

    আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন: তারেক রহমান

    তৃণমুলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময় এর দ্বিতীয় দিনে শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন তারেক রহমান। 

    নেতাকর্মীদের উদ্দেশ্যে এসময় তিনি বলেন আগামী নির্বাচন হবে একটি  কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে  যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। 

    জনসম্পৃক্ত থেকে জনগনের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে  তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রশ্নের উর্ধ্বে  থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর