শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নামজারি আবেদন না-মঞ্জুরের কারণ আগে জানাতে হবে

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন

    নামজারি আবেদন না-মঞ্জুরের কারণ আগে জানাতে হবে
    নামজারি আবেদন না-মঞ্জুরের কারণ আগে জানাতে হবে

    নামজারি আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার পূর্বে সেবা গ্রহীতাকে তথ্য/কাগজপত্রের ঘাটতির ব্যাপারে অবগত করে নোটিশ দেওয়ার নির্দেশনা দিয়ে এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

    নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে "ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন না-মঞ্জুর প্রসঙ্গে" শীর্ষক পরিপত্রের মাধ্যমে সোমবার এই নির্দেশনা প্রদান করে ভূমি মন্ত্রণালয়। এর ফলে ভূমিসেবা গ্রহীতা নামজারি আবেদন না-মঞ্জুর হয়ে যাওয়ার পূর্বে একবার সুযোগ পাবেন ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার।

    পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের ২ নভেম্বর ২০২১ তারিখের ৫৬০ নম্বর পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। উক্ত টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনার (ভূমি)র আইডিতে তালিকাভুক্ত হয়। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনেক সময় ১ম আদেশের পূর্বেই অনেক আবেদন না মঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কি কারণে আবেদন না মঞ্জুর হয়েছে নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।

    পরিপত্রে আরও জানানো হয়, এক্ষেত্রে নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)গণের ১ম আদেশের পূর্বে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোন তথ্য অথবা কাগজপত্রের ঘাটতি থাকলে ১ম আদেশে তা উল্লেখ করে তথ্য/কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোন কারণে না-মঞ্জুর হলে ২য় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক না-মঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হলো।




    জাতীয় - এর আরো খবর