শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কেস কনফারেন্স সভা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কেস কনফারেন্স সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিএসপিবি প্রকল্পের মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন ধরণের কেস নিয়ে আলোচনা করেন। এছাড়া বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ সুবিধাবঞ্চিত শিশুদের নামের তালিকা প্রস্তুত, ৯৫ জন সুবিধাবঞ্চিত শিশুর ফলোআপ, কেস ম্যানেজমেন্টের আওতায় প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি বিতরণে সহজীকরণ, শিশু সহায়তায় ফোন ১০৯৮ সম্পর্কে প্রচারণায় ভলেন্টিয়াদের সম্পৃক্তকরণ ও সিএসপিবি সভা আয়োজনে সংশ্লিষ্ট কর্মীদের তালিকা প্রস্তুত নিয়ে আলোচনা করা হয়। এ সময় ফিন্ড সুপারভাইজার রেজাউল করিম, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আলী হায়দার, পলাশ আলী, মামুন অর রশিদ, মরিয়ম বেগম ও সোস্যাল ওয়ার্কার আলফাতুন নেছা আলোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

     

    শিবগঞ্জে ব্যবসায় লোকসানে প্রাণ দিলেন ব্যবসায়ী

    ব্যবসায় লোকসান হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসরাইল হোসেন (৫৮) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানা 

    পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরিবারের সদস্যরা জানান, ব্যবসা বাণিজ্যে ধারাবাহিক লোকসানের কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন ইসরাইল হোসেন। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন