শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তরুণী যাত্রীকে বাসে ধর্ষণও করে ডাকাত দল

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

     তরুণী যাত্রীকে বাসে ধর্ষণও করে ডাকাত দল
    বাসে ধর্ষণ

    গত ১৪ জানুয়ারির বগুড়া থেকে ঢাকা আসছিল সোনারতরী পরিবহনের একটি বাস। পথে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে সেটি। ডাকাতি শেষে বাসের এক তরুণী যাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন ডাকাত দলের পাঁচ সদস্য।

    পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন ওই ডাকাত দলের সন্দেহভাজন পাঁচ সদস্য। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম।

    এর আগে রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ডাকাত দলের সদস্য সন্দেহে ৩৭ জনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের মধ্যে ডিবির কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করা ওই পাঁচজনও রয়েছেন।

    বগুড়া থেকে ঢাকাগামী বাসটিতে ডাকাতির ঘটনার পরদিন এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন বাসটির একজন যাত্রী। তবে ধর্ষণের শিকার ওই তরুণী এখনো কোনো অভিযোগ করেননি। তাঁর খোঁজ পায়নি ডিবি।

    ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সন্দেহভাজন সদস্যদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল নামের একজন ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ সময় তিনি জানান, ডাকাতি শেষে ওই তরুণীকে ধর্ষণ করেন জাকির, শাহিন, সুমন ও রফিক নামের আরও চারজন।

    টাঙ্গাইলে বাসে ডাকাতি ও তরুণীকে ধর্ষণের অভিযোগ বিষয়ে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তবে ভুক্তভোগীকে পাওয়া যায়নি। স্থানীয় থানার সঙ্গে কথা হয়েছে। তারাও বিষয়টি নিয়ে কাজ করছে।’




    জাতীয় - এর আরো খবর