শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল চেকপোষ্টে প্রতারকচক্রের ৮ টি দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ

    বেনাপোল প্রতিনিধি

    ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    বেনাপোল চেকপোষ্টে প্রতারকচক্রের ৮ টি দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ

    বেনাপোল চেকপোষ্টে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে প্রতারকচক্রের ৮ টি সাইনবোর্ড বিহীন  অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এসময় আরো ৪টি দোকানের মালিককে সতর্ক করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোষ্ট এলাকায় অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। 


    পুলিশ ও স্থানীয়রা জানান, বেনাপোল বন্দর হয়ে চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে পাসপোর্ট  যাত্রী যাতায়াত করে ভারতে। এক শ্রেণীর প্রতারকচক্র চেকপোষ্ট এলাকায় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন দোকান  ঘর ভাড়া নিয়ে বসে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের পাসপোর্টের ফরম ও ভ্রমণ ট্যাক্স  কেটে দেওয়ার কথা বলে ওইসব দোকান ঘরে নিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের টাকা-পয়সা ও সাথে থাকা মুল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। 

    তবে  চেকপোষ্ট এলাকায় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী থাকলেও তারা তেমন কোন ভুমিকা  রাখেন না। সর্বশেষ সোমবার চেকপোষ্টের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। আজ দুপরে চেকপোষ্ট এলাকায় সাইন বোর্ড বিহীন ৮ টি দোকান ঘরে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন ভক্ত পাসপোর্ট প্রতারকদের ৮ টি দোকান ঘরে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন