শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় চোরাই মোটর সাইকেলের ইঞ্জিন সহ আটক ১

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ন

    পাইকগাছায় চোরাই মোটর সাইকেলের ইঞ্জিন সহ আটক ১

    পাইকগাছার কপিলমুনিতে চোরাই মোটর সাইকেলের ইঞ্জিনের পার্টসসহ মোঃ আলমগীর মোড়ল (২৭) নামে একজনকে গ্রেফতার করেছেন স্থানীয় ফাঁড়ি পুলিশ। ঘটনায় কপিলমুনি ইউপির নাছিরপুর গ্রামের মোঃ কবির মোড়লের ছেলে মোঃ আলমগীর মোড়ল (২৭) ও কাশিমনগরের মৃত: তোফাজ্জেল মোড়লের ছেলে সমুন মোড়ল (৩৫) কে আসামী করে চোরাই মামলা দায়ের করেছেন থানা পুলিশ। পাইকগাছা থানা মামল নং-৩, তারিখ-০৪-০৯-২০২৪। তবে মুলহোতা সুমন মোড়ল মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। সমুন মোড়ল কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপি নেতা মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু এর ছোট ভাই।     

    মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্র ১ টার দিকে কপিলমুনি ইউপির কাশিমনগর বটতলা নামক স্থানে নাইট ডিউটির সময় মোঃ আলমগীর মোড়ল একটি সাদা বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে মেইন সড়কে আসতে থাকে। তার পিছনে সিডি হোন্ডা মোটর সাইকেল চালিয়ে সমুন মোড়ল আস্তে আস্তে আসতে থাকে। দুর থেকে নাইট ডিউটির কাজে নিয়োজিতরা থামিয়ে বস্তায় কি আছে জানতে চাইলে গ্রেফতার মোঃ আলমগীর উত্তর না দিয়ে হাঁটতে থাকে। সন্দেহ হলে বস্তার মুখ খুলে দেখতে পায় মোটর সাইকেলের ইঞ্জিন ও পিছনে ক্যারিয়ার আছে। এসময় স্থানীয়রা আলমগীরকে আটক করে ফাঁড়ি পুলিশকে খবর দিলে আলমগীরকে আটক করে। কিন্তু ঘটনার মুলহোতা সুমন মোড়ল তার ব্যবহৃত হোন্ডা সিডিআই মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, সমুন মোড়ল ফোন করে তাকে জানায়, তার কাছে মোটর সাইকেলের পার্টস আছে। তার পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে চোরাই মোটর সাইকেলের পার্টস চুরি করে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। 

    থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, আসামী আলমগীরকে কোর্টে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, এর আগে সুমন মোড়লে ভাই এম আজাদ হোসেনের আলিশান বাড়ী থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল উদ্ধার করে এবং তার নামে থানায় মামলাও রয়েছে। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ন