শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন

    পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

    বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে বলেছেন, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)'র উদ্যোক্তাদের মাধ্যমে পাটের সকল পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। বিদেশে প্রদর্শনী কর্ণার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।

    বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ জেডিপিসি পরিদর্শনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনে এসব কথা বলেন। 

    আগামী মাস থেকে সুপারশপে প্লাষ্টিকের  পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ  চালু হচ্ছে, যা দেশে পাটের ব্যবহার বাড়াবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান এম সাখাওয়াত হোসেন। 

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন,  পাট পণ্যের বৈচিত্র ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসি'র সীমাবদ্ধতা দূর করে আরও এগিয়ে নিতে  কাজ করবে।

    এসময় বস্ত্র ও পাট  উপদেষ্টা  জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২ টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা এ সময়  উপস্থিত ছিলেন।  

    প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন  জেডিপিসি কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬ টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন