রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

জাগো কণ্ঠ ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ অপরাহ্ন

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এক ক্ষুদে বার্তায় বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও দুই হাতে পিস্তল নিয়ে গুলিবষর্ণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল দু’হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে র‌্যাব।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ অপরাহ্ন