শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী 

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন

    পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী 

    খুলনার পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে কপোতাক্ষ পাড়ের হাচিমপুর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা। 

    গত সোমবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খননকৃত  মরিচ্চাপ নদীর আটকানো বাঁধ ভেঙে গেলে ওই নদীর পানি সরাসরি আঘাত করে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর আশ্রয়ন কেন্দ্রে সংলগ্ন খননকৃত কপোতাক্ষ নদের বাঁধে। টানা ৩ দিনের পানির আঘাতে বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে বাঁধের দুই'শ ফুট এলাকা জুড়ে অনেকটাই নদীতে ধ্বসে গিয়েছে এবং একাধিক স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভাঙ্গনের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ কে অবহিত করা হলেও ভাঙ্গন রোধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় লোকজন জানান। দেবদুয়ার গ্রামের তোরাব হোসেন খান জানান, হঠাৎ মরিচ্চাপ নদীর পানির চাপের কারণে ভাঙ্গন দেখা দিয়েছে। হাচিমপুর আশ্রয় কেন্দ্রের বাসিন্দা বেবী বেগম বলেন বাঁধ ভেঙে গেলে সর্বপ্রথমে আমরা আবাসনের বাসিন্দারা ক্ষতিগ্রস্থ হবো। আমরা ৬০ পরিবার বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছি। 

    মনিরুল ইসলাম বলেন, ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হাচিমপুর, দেবদুয়ার, শাহপাড়া সহ চাঁদখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দু’টি ইটভাটা, আবাসন ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ও রয়েছে। জিও ব্যাগ দিয়ে  ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান দেবদুয়ার গ্রামের আমিনুর রহমান। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, যেখানে ভাঙ্গন দেখা দিয়েছে এটি মূল বেড়িবাঁধ নয়। এরপর ও এলাকার ক্ষয়ক্ষতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পাউবোর এ কর্মকর্তা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ভাঙ্গনের বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কতৃপক্ষ এবং সাতক্ষীরা জেলা ও আশাশুনি উপজেলা প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে সার্বিক খোঁজ খবর রাখার পাশাপাশি এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন  কতৃপক্ষ কে অবহিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন