‘মাদার অব ডেমোক্র্যাসি’ সম্মাননা পেলেন খালেদা

নিজস্ব প্রতিবেদক

৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

‘মাদার অব ডেমোক্র্যাসি’ সম্মাননা পেলেন খালেদা
‘মাদার অব ডেমোক্র্যাসি’ সম্মাননা পেলেন খালেদা

কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ সম্মাননা দিয়েছে। এ পুরস্কার পাওয়ার প্রায় চার বছর পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে বিএনপি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বলে সম্বোধন করে বিএনপি।

মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনও সম্মাননা প্রদানকারী সিএইচআরআইওকে গ্রহণযোগ্য সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর গুলশান বাস ভবনে খালেদা জিয়ার হাতে "মাদার অব ডেমোক্রেসি সন্মাননা" তুলে দেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও), তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন। এসব কারণে এই প্রতিষ্ঠান দেশনেত্রীকে মাদার অব ডেমোক্র্যাসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। কানাডিয়ান হাই কমিশনও এখানে এটাকে এন্ড্রোস করেছে।

সম্মাননা ক্রেস্ট ও সনদে দেখা যায়, ‘ডেমোক্র্যাসি হিরো’ ক্যাটাগরিতে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ পুরস্কার দেওয়া হয়। তাতে উল্লেখ আছে, বাংলাদেশে ও বহির্বিশ্বে অনগ্রসর জনগণের জন্য গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য খালেদা জিয়াকে এ পুরস্কার দেওয়া হয়। ক্রেস্টে এর তারিখ উল্লেখ রয়েছে ২০১৮ সালের ৩১ জুলাই।

এত দিন পর এ পুরস্কারপ্রাপ্তির কারণ কী, জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা তো পাবলিসিটি করার পার্টি না। অনেকে হাউস অব কমন্সের বারান্দায় দাঁড়িয়ে কথা বলে প্রচার করে, হাউস অব কমন্সে মিটিং করেছি। আমাদের এ অভ্যাস নেই। করোনা পরিস্থিতি, ম্যাডামের অসুস্থতা, নানা কারণে হয়তো এত দিন জানানো হয়নি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার ট্র্যাক রেকর্ড আছে গণতন্ত্রের জন্য। অনেকে আছেন ট্র্যাক রেকর্ড নেই, তবু নানা পুরস্কার পান। বেগম জিয়া এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের জীবন দিয়ে লড়াই করছেন। তিনি যে সম্মাননা পেয়েছেন, এটা তার অবদানের তুলনায় কিছুই না।

জানা গেছে, প্রায় চার বছর আগে থেকে বিএনপির নেতারা বক্তৃতা-বিবৃতিতে দলীয় প্রধান খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্র্যাসি বা গণতন্ত্রের মাতা বলে সম্বোধন করছেন। এর শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ মার্চ খুলনা মহানগরে এক সমাবেশে প্রথম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্র্যাসি বলে সম্বোধন করে বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এজন্য তাকে আজ থেকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ উপাধি দেওয়া হলো।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন