সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে আমদানি-রপ্তানিকারকরা। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল (ট্যারিফ) আদায় করছে। এছাড়াও নিয়ম বহির্ভুতভাবে ওয়্যারহাউস ভাড়া ও নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। এসব বিষয়ে একাধিকবার তাগাদা দেয়া সত্ত্বেও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়েই আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। আমদানি-রপ্তানিকারকরা সোনামসজিদ স্থলবন্দর বাদ দিয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করছে। যদিও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেন, বন্দরের দাপ্তরিক কার্যক্রম চলছে। আমদানি-রপ্তানি বন্ধ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে সমাধান হয়ে যাবে।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন