ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

শাহরিয়ার কবিরের বিরুদ্ধে অভিযোগ: গত ২০ আগস্ট ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবীর, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকারসহ ১৯ জন আসামি করে এ অভিযোগ দাখিল করা হয়।

ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে আইনজীবী গাজী এম এইচ তামিম এ অভিযোগ দাখিল করেন। এছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলার আসামি তিনি।




জাতীয় - এর আরো খবর

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন