শিবগঞ্জের রানীনগরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

শিবগঞ্জের রানীনগরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রানীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিশৃংখলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।মঙ্গলবার দুপুরে  ধাইনগর  ইউনিয়নের রানীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আবদুল জাব্বার, সহকারী শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ । বক্তারা বলেন,  শিক্ষার্থীদের ইভটিজিংয়ের প্রতিকার না করা, বিদ্যালয়ের বাগান, জমি, দোকানঘর, ও হাটবাজারের টেন্ডারের বিষয়ে নিয়মনীতি তোয়াক্কা করেন না সহ  প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সাবেক সভাপতি আবদুর রহিম বাবুর শিক্ষক-শিক্ষার্থী উপর হামলা ও হুমকি দিলেও কোন ব্যবস্থা গ্রহন না করার অভিযোগ এনে বিচার দাবী করেন। এদিকে, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারের উপজেলা চত্বরে এসে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র তুলে দেয় শিক্ষার্থীরা।  প্রধান শিক্ষক জোহরুল ইসলাম  অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করেন।  সাবেক সভাপতি আব্দুর রহিম বাবুর  মুঠোফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন