শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিয়ের দাবিতে ১৬ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অবস্থান, প্রেমিক পলাতক!

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন

    বিয়ের দাবিতে ১৬ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অবস্থান, প্রেমিক পলাতক!

    মোবাইলের রং নাম্বারে পরিচয় তারপর প্রেম অতঃপর ২ বছর পর প্রেমিক সুমনের কথা মতো দেখা করতে বগুড়া থেকে ঢাকায় ছুটে আসে প্রেমিকা। এরপর শুরু হয় মন দেয়া নেয়ার পালা। দীর্ঘ সময় গভীর প্রেমে মগ্ন থাকার পর সুমন যোগাযোগ বন্ধ করে দিলে প্রেমিকা সুমনের বাড়ীতে চলে আসে। টানা ষোল দিন সুমনের বাড়ীতে অবস্থান করলেও প্রেমিক সুমন গা ঢাকা দেয়। 

    ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার তালতলী উপজেলার ৫ নং বড়বগী  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আগাঠাকুর পাড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে মো. সুমন (২৭) এর বাড়িতে। ৪০ বছর বয়সী প্রেমিকা গত ১ সেপ্টেম্বর সকালে ঐ বাড়ীতে আসে। 

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই  জানিয়েছেন, প্রেমিক সুমন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাবেন না। এদিকে সুমন তার বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার পর পরই ঘর থেকে পালিয়েছেন।

    জানা গেছে, বগুড়ার জেলার গাবতলী উপজেলার  তরফ সরতাজ গ্রামের সৈয়দ সরদারের মেয়ে মোসাঃ সাজেদা খাতুন এর সাথে সুমনের দীর্ঘ ২ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য প্রেমিক সুমনকে চাপ দেয়। কিন্তু প্রেমিক সুমন তাকে বিয়ে না করার জন্য নানা তালবাহানা করতে থাকেন। ফলে গত ১ সেপ্টেম্বর সকালে প্রেমিককে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান শুরু করেন প্রেমিকা।

    সুমনের মা জানান,ওই মেয়ে এই এলাকার অনেক ছেলেদের সাথে কথা বলেছে। এরপর আমার মেয়ের সাথে কথা বলে তার সাথে বন্ধুত্ব করেছে। এরপর আমার ছেলের মোবাইল নাম্বার নিয়ে ২ মাসের মত কথা বলেছে। তারপরে ওই মেয়ে ঠিকানা নিয়ে আমার বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান করেছেন।

    ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার খান বলেন, খবর পেয়ে সুমনের বাড়িতে গিয়ে মেয়ের বক্তব্য শুনলাম সে সুমনকে বিয়ে করতে চায়। অন্যদিকে সুমনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না তার কোন খবরও পাওয়া যাচ্ছে না।

    তালতলী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম খান বলেন, এ বিষয়ে আমরা খবর পাইনি তবে খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন